Header Ads

Header ADS

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কি করা উচিৎ ?


আমরা যখন কোন ধরনের ভাইরাস বা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই তখন সেগুলো থেকে আমাদের শরীরকে রক্ষা করে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যত ভালো তাদের শরীরের রোগ বালাই হওয়ার আশঙ্কা ততটাই কম।

রোগপ্রতিরোধ ক্ষমতার কিছু অংশ আমরা জন্মের সময় পাই আর বাকি অংশ আমাদের দৈনন্দিন জীবনযাপন এর উপর নির্ভর করে।

আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম মেনে চলা জরুরী,

 যেমন –


মানসিক চাপঃ মানসিক চাপ কমাতে হবে। কাজের পাশাপাশি পরিবার বন্ধুদেরকে সময় দেওয়া কিংবা কোনো ধরনের সখের কাজ মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।


ঘুমঃ শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের দরকার। ঘুমের পরিমাণ বয়সের সাথে সাথে কম বেশি হতে পারে। তবে সুস্থ থাকতে হলে প্রতিদিন কমপক্ষে থেকে ঘণ্টা ঘুমানো অত্যন্ত জরুরি।


ধূমপানঃ ধূমপান এবং যে-কোনো ধরনের নেশাদ্রব্য আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আপনি যদি ধূমপায়ী হোন তবে যে-কোনো রোগ আপনাকে খুব দ্রুত আক্রমণ করতে পারবে।তাই ধূমপান ও নেশাদ্রব্য থেকে দূরে থাকুন।

 

 আরও পড়ুনঃ দৈনিক বাদাম খাওয়ার উপকারিতা।


স্বাস্থ্যকর খাবারঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরী। তেল, চর্বি বেশি মশলাযুক্ত খাবারের বদলে শাকসবজি, ফলমূল আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে। চিনিযুক্ত খাবার কম খাওয়াই ভালো। চা-কফি প্রয়োজনের বেশি না খাওয়াই ভালো।


শারীরিক পরিশ্রমঃ প্রতিদিন শারীরিক পরিশ্রম করতে হবে। নিয়মিত ৩০ থেকে ৪০ মিনিট জোরে জোরে হাঁটা শরীরের জন্য খুবই উপকার। সাথে  নিজের ওজন নিয়ন্ত্রণে রাখাটাও জরুরী।


রক্তচাপঃ আমাদের শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। উচ্চ রক্তচাপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে। 


শরীরের যত্নঃ নিজের শরীরের যত্ন নিতে হবে । নিয়মিত সাবান দিয়ে গোসল করতে হবে, কোন কিছু খাওয়ার আগে হাত ভাল করে ধুয়ে নিতে হবে। নিয়মিত স্যানিটাইজার ব্যাবহার করার অভ্যাস করতে হবে।

 

এসব নিয়মগুলো মানলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারবো

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.