দৈনিক বাদাম খাওয়ার উপকারিতা ||Benefits of eating almonds daily.
পুষ্টিগুণ খাবারের মধ্যে বাদামের গুরুত্ব অপরিসীম। বাদাম আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারি একটি খাবার। বাদামে প্রচুর পরিমানে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও অনেক ধরনের উপাদান রয়েছে যা বিভিন্ন ভাবে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে সুস্থ রাখতে সহয়তা করে থাকে।
নিয়মিত বাদাম খেলে কি কি উপকার হতে পারেঃ
গবেষকদের মতে কেউ যদি দৈনিক এক মুঠ করে বাদাম খায় তাহলে তার শরীর সারাদিন চাঙ্গা থাকবে এবং বিভিন্ন রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভুমিকা পালন করে
ব্রেনে পাওয়ার বৃদ্ধি
বিভিন্ন গবেষণায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা মস্তিস্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভুমিকা পালন করে। তাই পরিক্ষার আগে ছাত্র-ছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেয়া হয়।
হাড়ের ক্ষমতার উন্নতি
কিছু গবেষণায় দেখা গেছে বাদামে থাকা ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাইতো প্রতিদিন এক মুঠ করে বাদাম খেলে কখনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশাংকা থাকে না।
পুষ্টির ঘাটতি দূর হয়
বাদামে রয়েছে প্রচুর পরিমানে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন সি, পটাশিয়াম, অ্যান্টি-অক্সিডেন্ট ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডসহ আরও অনেক ধরনের উপাদান যা শরীরকে সুস্থ রাখতে বিশেষ ভুমিকা পালন করে।
শরীরের বাড়তি ওজন নিয়ন্ত্রন
বাদাম খাওয়ার পর খুদা কম লাগে, ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। এক মুঠো বাদাম খেলে শরিরে মাত্র ১৬১ ক্যালরি প্রবেশ করে , ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম।
রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রন
বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তে উপস্থিত শর্করার মাত্রাকে নিয়ন্ত্রনে রাখতে সাহায্য করে যার কারনে চিকিৎসকরা ডায়াবেটিকস রোগীদের নিয়মিত বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। প্রসঙ্গত, সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে নিয়মিত বাদাম খাওয়ার অভ্যাস করলে টাইপ-২ ডায়াবেটিকসে আক্রান্ত হওয়ার আশাংকা প্রায় ২৫-৩৮ শতাংশ কমে যায়। তাই যাদের পরিবারে এই রোগের ইতিহাস রয়েছে তারা দৈনিক বাদাম খাওয়া শুরু করে দিন।
হজম শক্তি বৃদ্ধি
বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজুবাদাম খেলে দেহের বিশেষ কিছু বাড়ারএঞ্জাইমের ক্ষরণ বেড়ে জায়, যার ফলে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে। একই সাথে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায়।
কোষের ক্ষমতা বৃদ্ধি
বাদামে উপস্থিত থাকা ভিটামিন ই শরীরের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকা কোষের ক্ষমতা বৃদ্ধি করে ও শরীরে যাতে কোনোভাবে ক্ষতের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখে। ফলে বয়স বাড়ার সাথে শরীরের ওপর তার কোন প্রভাব পরে না।
ব্লাড প্রেসার নিয়ন্ত্রন
বাদামে থাকা উপস্থিত ম্যাগনেসিয়াম ডায়াবেটিকস নিয়ন্ত্রনের পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রনেও বিশেষ ভুমিকা পালন করে থাকে। গবেষণায় দেখা গেছে শরীরে এই খনিজটির ঘাটতি দেখা দিলে অল্প সময়ের মধ্যেই ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে।আর বেশিদিন যদি ব্লাড প্রেসার নিয়ন্ত্রনের বাহিরে থাকে তাহলে স্ট্রোক, হার্ট এটাক এবং কিডনির সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।
রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি
বাদামে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতির মধ্য দিয়ে নানা ধরনের সংক্রমণকে দূরে রাখতে বিশেষ ভুমিকা পালন করে। এছাড়াও অ্যাক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষদের ক্ষত রোধ করে।

কোন মন্তব্য নেই